আমাদের বিভাগসমূহ

সার্জারী (সার্বক্ষণিক)

আমাদের হাসপাতালে ২৪ ঘণ্টা সার্জারি সেবা দেওয়া হয়। বিশেষজ্ঞ সার্জন এবং আধুনিক অপারেশন থিয়েটারের মাধ্যমে আমরা জটিল ও সাধারণ সকল ধরণের অস্ত্রোপচার পরিচালনা করি।

  • জরুরি ও ট্রমা সার্জারি

  • ল্যাপারোস্কোপিক ও মিনিমালি ইনভেসিভ সার্জারি

  • হার্নিয়া, অ্যাপেন্ডিক্স, পিত্তথলি অপারেশনসহ অন্যান্য সাধারণ সার্জারি

  • অস্ত্রোপচারের পর বিশেষ আইসিইউ ও পুনর্বাসন সেবা

লিভার ও মেডিসিন

লিভার এবং সাধারণ মেডিসিন সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা নিশ্চিত করা হয়। হেপাটাইটিস, ফ্যাটি লিভার, লিভার সিরোসিসসহ নানা ধরনের লিভারের রোগের উন্নত চিকিৎসা এখানে পাওয়া যায়।

  • হেপাটাইটিস বি ও সি চিকিৎসা

  • লিভার সিরোসিস ও ফ্যাটি লিভার ব্যবস্থাপনা

  • গ্যাস্ট্রোইনটেস্টিনাল ও পরিপাকতন্ত্রের সমস্যা সমাধান

  • সাধারণ ও দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসা

হৃদরোগ ও বক্ষব্যাধি

আমাদের হৃদরোগ ও শ্বাসযন্ত্র বিভাগের মাধ্যমে হৃৎপিণ্ড ও ফুসফুসের যাবতীয় সমস্যা নিরাময়ের আধুনিক চিকিৎসা প্রদান করা হয়। উচ্চ রক্তচাপ, অ্যাজমা, সিওপিডি ও অন্যান্য হৃদরোগ এবং শ্বাসকষ্টজনিত রোগের জন্য বিশেষ সেবা নিশ্চিত করা হয়

  • ইসিজি, ইকোকার্ডিওগ্রাম ও স্ট্রেস টেস্ট

  • হার্ট অ্যাটাক প্রতিরোধ ও চিকিৎসা

  • অ্যাজমা, সিওপিডি ও ফুসফুসের অন্যান্য রোগের চিকিৎসা

  • অ্যাঞ্জিওপ্লাস্টি ও বাইপাস সার্জারির পরবর্তী সেবা

গাইনোকলজি (স্ত্রীরোগ)

নারীদের স্বাস্থ্যের পূর্ণাঙ্গ সেবা নিশ্চিত করতে আমাদের গাইনোকলজি বিভাগে মাতৃত্বকালীন যত্ন, বন্ধ্যাত্বের চিকিৎসা এবং গাইনোকলজিক্যাল অপারেশনসহ সবধরনের আধুনিক চিকিৎসা দেওয়া হয়।

  • গর্ভকালীন যত্ন ও নিরাপদ প্রসব সেবা

  • বন্ধ্যাত্ব চিকিৎসা ও আইভিএফ সহায়তা

  • মাসিক সমস্যা ও হরমোনজনিত চিকিৎসা

  • ফাইব্রয়েড, ওভারি সিস্ট ও অন্যান্য গাইনোকলজিক্যাল অপারেশন

মেডিসিন ও ডায়াবেটিক

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েড সমস্যা ও অন্যান্য দীর্ঘমেয়াদী রোগের উন্নত চিকিৎসার জন্য আমাদের বিশেষজ্ঞরা নিরবিচারে কাজ করে যাচ্ছেন। এখানে ব্যক্তিগত খাদ্য পরিকল্পনা, ইনসুলিন থেরাপি ও জীবনধারা পরামর্শ দেওয়া হয়।

  • ডায়াবেটিস স্ক্রিনিং ও চিকিৎসা

  • উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণ

  • সংক্রামক রোগের উন্নত চিকিৎসা

  • থাইরয়েড ও মেটাবলিক সমস্যা সমাধান

নাক, কান ও গলা বিভাগ (ইএনটি)

আমাদের ইএনটি বিশেষজ্ঞরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে নাক, কান ও গলার রোগের চিকিৎসা করেন। নাক বন্ধ হয়ে যাওয়া, শ্রবণশক্তি হ্রাস, গলার সংক্রমণসহ অন্যান্য সমস্যার জন্য উন্নতমানের সেবা প্রদান করা হয়

  • কানের সমস্যা ও শ্রবণশক্তি হ্রাস চিকিৎসা

  • সাইনাসের সমস্যা ও নাক বন্ধ হওয়া রোগের সমাধান

  • টনসিল, অ্যাডেনয়েড ও গলার সংক্রমণের চিকিৎসা

  • এন্ডোস্কোপিক ও মাইক্রোস্কোপিক ইএনটি সার্জারি

অর্থোপেডিক্স (হাড় ও জয়েন্ট)

হাড়, জয়েন্ট ও মাংসপেশির সমস্যার আধুনিক চিকিৎসা আমাদের অর্থোপেডিক্স বিভাগে প্রদান করা হয়। ফ্র্যাকচার, বাতের ব্যথা, জয়েন্ট রিপ্লেসমেন্টসহ নানা ধরনের সার্জারির সুবিধা এখানে পাওয়া যায়

  • হাড় ভাঙা ও আঘাতজনিত চিকিৎসা

  • বাত, হাড় ক্ষয় ও অস্টিওপোরোসিস চিকিৎসা

  • হাঁটু, কোমর ও কাঁধের জয়েন্ট রিপ্লেসমেন্ট

  • মেরুদণ্ড ও ব্যাক পেইনের চিকিৎসা

ফিজিওথেরাপি ও পুনর্বাসন

অস্ত্রোপচার পরবর্তী পুনর্বাসন, আঘাতজনিত সমস্যা ও দীর্ঘমেয়াদী ব্যথার জন্য আমাদের ফিজিওথেরাপি বিভাগে আধুনিক সেবা প্রদান করা হয়

  • ব্যথা ব্যবস্থাপনা (ব্যাক পেইন, নেক পেইন, আর্থ্রাইটিস)

  • অস্ত্রোপচার পরবর্তী ও স্ট্রোকের পুনর্বাসন

  • স্পোর্টস ইনজুরি চিকিৎসা

  • স্নায়বিক ও শিশুদের ফিজিওথেরাপি

কম্পিউটারাইজড প্যাথলজি

আমাদের আধুনিক প্যাথলজি বিভাগে স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও নির্ভুল রিপোর্ট প্রদান করা হয়। রক্ত পরীক্ষা, ইউরিন টেস্ট, ক্যান্সার স্ক্রিনিংসহ নানা রোগ নির্ণয়ের পরীক্ষা এখানে করা হয়

  • ২৪/৭ ল্যাব ও ডায়াগনস্টিক সুবিধা
    সম্পূর্ণ রক্তপরীক্ষা (CBC),

  • কোলেস্টেরল ও সুগার টেস্ট

  • ক্যান্সার শনাক্তকরণ ও সংক্রমণ পরীক্ষার সুবিধা

  • হেমাটোলজি, মাইক্রোবায়োলজি ও বায়োকেমিস্ট্রি টেস্ট

Scroll to Top